Send Question & Get Answer Send Here

দশমিক ভগ্নাংশ যোগ বিয়োগ গুণ ভাগ এর সকল সমস্যা সমাধান।

দশমিক ভগ্নাংশ যোগ বিয়োগ গুণ ভাগ এর সকল সমস্যা সমাধান। ইজি সমাধান

দশমিক ভগ্নাংশ যোগ বিয়োগ এর নিয়ম 

দশমিক  ভগ্নাংশ যোগ     বিয়োগ করার জন্য প্রথমে প্রদত্ত সংখ্যা গুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে দশমিক বিন্দুর     গুলো নিচে নিচে সারিভাকে থাকে এবং দশমিক বিন্দুর   ডান পাশে সর্বোচ্চ যে সংখ্যক  অঙ্ক আছে তা মিল করার জন্য প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসাতে   হবে। এরপর      সাধারণ নিয়মে যোগ বিয়োগ করতে হবে।

আরও পড়ুনঃ

অর্থের সময় মূল্য অধ্যায়ে বছর সংখ্যা বের করার নিয়ম 

উদাহরণঃ 

যোগ:১৫.৪৫+৫.৭৯৮+২০.৫৫৫৭ যোগ কত?


       ১৫.৪৫০০

         ৫.৭৯৮০

(+) ২০.৫৫৫৭

      —————

      ৪১.৮০৩৭


বিয়োগ:  ৬.৯, ৪.৮৭৬৫৪ বিয়োগ কত?


      ৬.৯০০০০

(–)৪.৮৭৬৫৪ 

   ——————

     ২.০২৩৪৬ 


দশমিক ভগ্নাংশ গুণ এর নিয়ম

দশমিক বিন্দু বাদ দিয়ে সার্থক সংখ্যা গুলো সাধারণ নিয়মে গুন করতে   হবে তারপর দশমিক বিন্দুর পর যতগুলো সংখ্যক অংক আছে    ঠিক তার ডান হতে গুনফল    বসে তার বাম     দিকে বাকি সংখ্যক শূন্য বসাতে হবে।

উদাহরণঃ

০.৪×০.০০৬×০.০০০২ এর গুন কত?

সমাধানঃ

সাধারণ গুন:  ৪×৬×২ = ৪৮


দশমিক বিন্দুর অবস্থান:- ০.৪ এখানে ১ টি আবার ০.০০৬ এখানে ৩টি      আবার ০.০০০২ এখানে ৪টি সংখ্যা। তাহলে দশমিকের পর সংখ্যা ১+৩+৪= ৮টি।

এর সমাধান করতে        দশমিকের পর ৮টি অংক। অর্থাৎ দশমিকের পর ৬টি শূন্য এবং ৪৮ দুটি সংখ্যা এই মিলে ৮টি সংখ্যা। 

সুতরাং০.৪×০.০০৬×০.০০০২=.০০০০০০৪৮


দশমিক ভগ্নাংশ ভাগ এর নিয়ম

দশমিক ভগ্নাংশ ভাগের ক্ষেত্রে ভাজককে পূর্ণ সংখ্যা করতে হবে। ভাজককে   পূর্ণ সংখ্যা করতে  দশমিক বিন্দুর  ডানদিকে যত  সংখ্যক সরাতে  হবে দশমিক বিন্দু ভাজ্য ডানদিকে তত সংখ্যক  সরে ভাগ করতে হবে।

উদাহরণঃ

০.০০৪৪÷০.১১ ভাগ কত?

সমাধানঃ 

এখন ভাজককে পূর্ণ সংখ্যা  করতে হবে। তাই এখন দশমিক তুলে    দিয়ে ১১ করতে হবে  এবং দশমিক বিন্দুর পরে দুটি অংক থাকাই ০.০০৪৪ এর দশমিক বিন্দুর     পর দুটি শূন্য   তুলে দিতে হবে।   তার পর সাধারণ নিয়মে ভাগ করতে হবে।

সুতরাং ০.৪৪÷১১ = ০.০৪